৩০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, আটক ২৪

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১, ২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: আইন-আদালত
রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, আটক ২৪
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০৪ জন, বাগমারা থানা ০৩ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০৬ জন ও চারঘাট মডেল থানা ০৭ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৪ জনকে মাদকদ্রব্যসহ ০৮ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ মুন্টু শেখ(৫৯) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ এনামুল হক(৫২) এবং ২নং মোঃ মাজদুল @ মারিদুল(৩৫) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক চারঘাট থানা এলাকা হতে ১নং মোঃ জীবন বিশ্বাস @ সেলিম(৩৪) কে ০৭গ্রাম হেরোইন এবং ২০পিস ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন