২০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অনলাইনে মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তির লটারির তারিখ পরে জানানো হবে : মাউশি

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ১০:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
অনলাইনে মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তির লটারির তারিখ পরে জানানো হবে : মাউশি
বিজ্ঞাপন

এফএনএস : মাধ্যমিকে অনলাইনে শিক্ষার্থী ভর্তির স্থগিত লটারির তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অনলাইনে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

গত মঙ্গলবার উচ্চ আদালতের রিট পিটিশনের আদেশের পর এই কার্যক্রম সাময়িক স্থগিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাউশির আদেশে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য ৩০ ডিসেম্বর অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু মহামান্য হাইকোর্টে বিভাগে রিট পিটিশন চলমান থাকায় ‘ডিজিটাল লটারি কার্যক্রম’ সাময়িকভাবে স্থগিত করা হলো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন