২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিছানায় পড়েছিল বৃদ্ধ দম্পতির লাশ

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২১, ৫:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
বিছানায় পড়েছিল বৃদ্ধ দম্পতির লাশ
বিজ্ঞাপন

এফএনএস: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বৃদ্ধ দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার নিরসা পলাশবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, পলাশবাড়ী এলাকার মৃত আহাদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৬৫) ও তার স্ত্রী ফেন্সী বেগম (৫০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সকালে সাড়াশব্দ না পেয়ে বাড়িতে ঢুকে বিছানায় স্বামী-স্ত্রীর লাশ দেখতে পান প্রতিবেশীরা। এর পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ।

সুরতহাল প্রতিবেদন শেষে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এলাকাবাসী বলছে, রাতে ঘুমন্ত অবস্থায় তাদেরকে হত্যা করা হতে পারে। ফেন্সী বেগমের মুখে টেপ পেঁচানো রয়েছে। হাফিজুলের লাশ বিছানায় কম্বল দিয়ে ঢাকা। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, হত্যার ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। উদ্ধারে কাজ চলছে। ময়নাতদন্তের পর প্রতিবেদেন পেলে বিস্তারিত বলা যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন