২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ছেলের লাঠিতে বাবার মৃত্যু!

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১, ৮:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
ছেলের লাঠিতে বাবার মৃত্যু!
বিজ্ঞাপন

এফএনএস : ময়মনসিংহের ফুলপুরে মামুন (২২) নামে এক ছেলের লাঠির আঘাতে তার বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে মামুন পলাতক রয়েছেন। গতকাল মঙ্গলবার ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে, গত সোমবার এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. আবুল হাসিম (৪৬)। তিনি উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের মাটিচাপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে। ওসি আব্দুল্লাহ জানান, গত সোমবার সকালে পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন হাসিম।

এ সময় মায়ের পক্ষ নিয়ে ছেলে মামুন তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে হাসিম (বাবা) গুরুতর আহন হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এরপর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু। ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন