২৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

২০ ভারতীয়ের শরীরে করোনার নয়া ধরন শনাক্ত

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ৫:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: বিশ্ব
২০ ভারতীয়ের শরীরে করোনার নয়া ধরন শনাক্ত
বিজ্ঞাপন

এফএনএস : সম্প্রতি যুক্তরাজ্যে করোনার নতুন যে স্ট্রেন শনাক্ত হয়েছে সেই একই স্ট্রেন ভারতে ২০ জনের দেহে পাওয়া গেছে। বুধবার সকালে ভারতের স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার ৬ জনের দেহে করোনার নতুন এই ধরন পাওয়া যায় বলে নিশ্চত করা হয়। এখন সে সংখ্যা বেড়ে ২০ জনে ছড়িয়ে। এই ২০ জনের মধ্যে দিল্লিতে ৮ জন, বেঙ্গালুরুতে ৭ জন এবং বাকিরা অন্য রাজ্যের অধিবাসী।

করোনার এই নতুন ধরন দেশটিতে দ্রুত ছড়াচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে। যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর গত সপ্তাহে দেশটি থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেয় ভারত। গত ২৩ এবং ২৫শে নভেম্বরের মধ্যে ইংল্যান্ড থেকে ভারতে আসা ৩৩ হাজার যাত্রীর করোনাও পরীক্ষা করা হয়। ভাইরাসটি ছড়িয়ে পড়া ঠেকাতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন