সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

সৌদি আদালতে নারী অধিকার কর্মীর পাঁচ বছরের কারাদণ্ড

Paris
Update : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

এফএনএস : সৌদি আরবের প্রখ্যাত নারী অধিকার আন্দোলনকারী লুজাইন আল-হাসলুলকে ৫ বছর ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে এমন অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। সৌদি আরবের সরকারপন্থি পত্রিকা সাব্ক জানিয়েছে, সোমবার রিয়াদে স্থাপিত কথিত বিশেষায়িত অপরাধ আদালত (এসসিসি) ৩১ বছর বয়সি এই নারী অধিকার কর্মীর বিরুদ্ধে রায় ঘোষণা করেন।

তার বিরুদ্ধে সৌদি রাজতন্ত্রের সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। তবে রায়ে বলা হয়েছে, আগামী তিন বছরে তিনি যদি আর কোনও অপরাধে জড়িয়ে না পড়েন তাহলে বাকি ২ বছর ৮ মাসের দণ্ড মওকুফ হয়ে যাবে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জন্য এই মানবাধিকার কর্মী ৩০ দিনের সময় পাবেন।


আরোও অন্যান্য খবর
Paris