১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আজ রাজশাহী আসছেন তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১, ৪:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
আজ রাজশাহী আসছেন তথ্যমন্ত্রী
বিজ্ঞাপন

তথ্যবিবরণী : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ড. হাছান মাহ্মুদ এমপি ২৬ অক্টোবর মঙ্গলবার সরকারি সফরে রাজশাহী আসছেন। তিনি সকাল ০৯:৫০ টায় রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌঁছাবেন। তথ্যমন্ত্রী এদিন সকাল ১০:০০ টায় রাজশাহী শাহ্ মখদুম বিমানবন্দর থেকে বিটিভি উপকেন্দ্র রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন।

তিনি রাজশাহী বিটিভি উপকেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউস সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করবেন। তথ্যমন্ত্রী দুপুর ১২:৩০ টায় সোনামসজিদ স্থলবন্দরের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে সেখান থেকে তিনি ভারত গমন করবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন