প্রার্থী কে সেটা বিবেচ্য নয় নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন : ফারুক

Paris
Update : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে আওয়ামী লীগ উদ্যোগে নির্বাচনী বিশেষ বর্ধিত সভা আয়োজন করা হয়। জানা গেছে, গতকাল শুক্রবার আওয়ামী লীগের উদ্যোগে ও মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে মুন্ডুমালা মহিলা কলেজ চত্ত্বরে আয়োজিত নির্বাচনী বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফ খাঁন, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, বাঁধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিন, বাঁধাইড় ইউপি আওয়ামী লীগের সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম ও উপজেলা সৈনিক লীগের সম্পাদক বদিউজ্জামান নয়ন প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আওয়ামী লীগ দেশের সর্ববৃহত রাজনৈতিক দল এই দলে মনোনয়ন পাবার মতো অনেক যোগ্য নেতা রয়েছে তবে দল থেকে তো এক জনকে মনোনয়ন দেয়া হয় এবং মনোনয়ন বোর্ড, দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দেন, তাই মনোনয়ন বঞ্চিত হলে রাগ বা অভিমান করার কিছু নাই।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের ধারক-বাহক এবং নৌকা হলো উন্নয়নের প্রতীক, তাই উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রার্থী কে সেটা বিবেচ্য নয়, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করবেন। কিভাবে দলের মনোনিত প্রার্থীর বিজয় নিশ্চিত করা যায় সেই বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি দিকনির্দেশনামুলক বক্তব্য দেন।

এদিকে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এছাড়াও কেউ যদি বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করার নামে দলে বিশৃঙ্খলা সৃস্টি করতে চাই তাহলে তাকে শক্ত হাতে প্রতিহত করা হবে বলে উপস্থিত সকল নেতাকর্মীগণ ঐক্যমত পোষণ করেন।


আরোও অন্যান্য খবর
Paris