২৫ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লুঙ্গি-জুতা ফেলে পালালো মেম্বার!

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ৭:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
লুঙ্গি-জুতা ফেলে পালালো মেম্বার!
বিজ্ঞাপন

এফএনএস : সিরাজগঞ্জের উল্লপাড়ায় সরকারি চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার ধাওয়ায় লুঙ্গি ও জুতা ফেলে এক ইউপি সদস্য পালিয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা অভিযোগ করেন, হতদরিদ্রদের জন্য দেওয়া সরকারি চাল অটোভ্যানে করে বড়হর ইউনিয়ন থেকে রাতের আঁধারে যাচ্ছিলেন ইউপি সদস্য ও চাল বিতরণের ডিলার শফিকুল ইসলাম শফি। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় দুই সাংবাদিক চাল বোঝাই ভ্যান আটকে পুলিশে খবর দেন।

এ সময় ইউপি সদস্য শফিকুল ইসলাম স্থানীয় জনতার তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ক্ষুব্ধ জনতার ভয়ে পরনের লুঙ্গি ও জুতা রেখে পালিয়ে যান তিনি। উল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ৫০০ কেজি সরকারি চাল ও পালিয়ে যাওয়া শফিকুল ইসলাম শফির লুঙ্গি ও জুতা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলা খাদ্য কর্মকর্তাকে খবর দেওয়া হয়েছে। তারা এসে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন