১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

সম্প্রীতি বিনষ্টের উস্কানি ভারতের মুসলমানদেরও বিপদে ফেলেছে: কাদের

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ৮:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
সম্প্রীতি বিনষ্টের উস্কানি ভারতের মুসলমানদেরও বিপদে ফেলেছে: কাদের
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশে হিন্দুদের বাড়িঘরে হামলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে উস্কানি দেওয়া হচ্ছে, তাতে ভারতের মুসলমানদের একটা বড় অংশের জীবনকেও বিপন্ন করে ফেলছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আজ কুমিল্লা; যেখান থেকে দুর্গাপূজাকে কেন্দ্র করে এই তাণ্ডবের সূচনা। এই তাণ্ডব নোয়াখালীর বেগমগঞ্জ, চাঁদপুরের হাজিগঞ্জ, হাতিয়ার বুড়িরচরসহ চট্টগ্রাম হয়ে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ এই বিষবাষ্পে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়েছে।

কয়েকটি জেলে পরিবারের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ, হিন্দুদের বাড়িঘরে হামলা, ঠিক ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতা গ্রহণের পর হিন্দুদের ওপর যে নির্যাতন চালিয়েছিল তারই পুনরাবৃত্তি ঘটছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে ৩০-৩৫ হাজার মণ্ডপে প্রতিটি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অথচ ‘গেল গেল’ বলে এবারই শান্তি বিনষ্ট করা হয়েছে। প্রতিমা ভাংচুর, প্রতিমায় আগুন, মন্দিরে আগুন, হিন্দুদের বাড়িঘরে আজকে হামলা চালানো হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ রাজপথ ছাড়ে নাই। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে আজ সারা বাংলাদেশে সম্প্রীতির সমাবেশ হচ্ছে, শান্তিপূর্ণ শোভাযাত্রা হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন