সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

বায়তুল মোকাররম এলাকায় মিছিলকারীদে হামলায় এসিসহ ৫ পুলিশ সদস্য আহত

Paris
Update : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

এফএনএস : জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ইট-পাটকেলের আঘাতে সহকারী পুলিশ কমিশনারসহ (এসি) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহতরা হলেন- রমনা জোনের এসি মো. বায়জিদুর রহমান, উপপরিদর্শক (এসআই) সালমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিদুল ও বাকি দুই পুলিশ সদস্যের নাম জানা যায়নি। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান। তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে জুমার নামাজের আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

নিরাপত্তা বলয়ের মধ্যে জুমার নামাজের পর মিছিল বের করেন মুসল্লিরা। পুলিশ তাদের বায়তুল মোকাররম থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দেয়। কিন্তু তারা কাকরাইল মোড়ে গিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন। এতে বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর চড়াও হন এবং ইট-পাটকেল ছুড়তে থাকেন। এ সময় ওই পুলিশ সদস্যরা আহত হন। আহত এসি মো. বায়জিদুর রহমান বলেন, আমিসহ পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন। আমি প্রাথমিক চিকিৎসা শেষে বায়তুল মোকাররম এলাকায় আবারও ডিউটিতে ফিরেছি। তিনি বলেন, মিছিল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় তারা ইট-পাটকেল ও লাঠি নিয়ে পুলিশের ওপর আঘাত করে। এর আগে বায়তুল মোকাররম এলাকায় মিছিল থেকে বিশৃঙ্খলার চেষ্টা করলে সে সময় পাঁচজনকে আটক করে ডিবি ও পুলিশ। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে দুজনকে আটক করে ডিবি। এর আগে পুলিশের হাতে আটক হন তিনজন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে জুমার নামাজের আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের অবস্থান দেখা যায়। নিরাপত্তা বলয়ের মধ্যে জুমার নামাজের পর মিছিল বের করেন মুসল্লিরা।

পুলিশ তাদের বায়তুল মোকাররম থেকে নাইটিংগেল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দিলেও মুসল্লিরা কাকরাইল মোড়ে গিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আবদুল আহাদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলকারীদের জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরে মিছিলকারীরা বিজয়নগর, নাইটিংগেল মোড়, দৈনিক বাংলার মোড় ও পল্টন মোড়ের বিভিন্ন গলিতে অবস্থান নেন। ডিসি সাজ্জাদুর রহমান বলেন, বায়তুল মোকাররম এলাকায় যারা বিশৃঙ্খলায় জড়িত, তারা কোনো দলের নেতৃস্থানীয়। আর যারা আটক হয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris