সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার তথ্য দেয়ার নির্দেশ

Paris
Update : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

এফএনএস : রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের নির্দেশ দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত বৃহস্পতিবার মাউশির মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশি আওতাধীন ঢাকা মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এসব প্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য ছক আকারে পূরণ করে ১৯ অক্টোবরের মধ্যে ই-মেইলে পাঠাতে হবে।

বিষয়টি অতি জরুরি উল্লেখ করে তথ্যছকে শিক্ষার্থীদের ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর, নাম, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের কোড, জন্ম তারিখ ও অভিভাবকের মোবাইল নম্বর দিতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল হাসপাতালে ১২-১৭ বছর বয়সী মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে টিকা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ৩০ লাখ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris