সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

দেশে করোনায় মৃত্যুসংখ্যা আবারো এক অঙ্কে নামলো

Paris
Update : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

এফএনএস : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আবারও এক অঙ্কে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা বিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। গত বুধবার ১৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদপ্তর। এর আগে গত ৮ অক্টোবর একদিনে করোনা আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদপ্তর। আর সেদিনই সাত মাস পর করোনায় একদিনে সর্বনিম্ন মৃত্যু দেখেছে দেশ। সেই সঙ্গে অতি সংক্রমণশীল ডেল্টা ভাইরাসের তাণ্ডবের পর সেদিনেই প্রথম মৃত্যুর সংখ্যাও নেমে আসে ১০-এর নিচে।

একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় কমে এসেছে নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৬৬ জন, যা গত বুধবার ছিল ৫১৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় সাত জন নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ২৭ হাজার ৭৩৭ জন। আর নতুন ৪৬৬ জনকে নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জন। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯৫ জন, তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন সুস্থ হলেন বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ৪১৫টি আর পরীক্ষা হয়েছে ২১ হাজার ৫৬৮টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪২ হাজার ২৬৫টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে ৭৩ লাখ ৬২ হাজার ২১৭টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৬ লাখ ৮০ হাজার ৪৮টি। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার দুই দশমিক ১৬ শতাংশ আর এখন পর্যন্ত ১৫ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের মধ্যে পুরুষ তিন জন আর নারী চার জন।

দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৭৭১ জন আর নারী ৯ হাজার ৯৬৬ জন। মারা যাওয়া ৭ জনের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আছেন দুই জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন আর ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন একজন। বিভাগ হিসেবে ঢাকার আছেন তিন জন, চট্টগ্রামের দুই জন আর রাজশাহী ও খুলনার আছেন একজন করে। অধিদপ্তর জানাচ্ছে, এরমধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। বেসরকারি হাসপাতালে মারা গেছেন দুই জন।


আরোও অন্যান্য খবর
Paris