সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

শিশু মানাফের চিকিৎসার দায়িত্ব নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার

Paris
Update : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার অসুস্থ শিশু মানাফের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহকারী একান্ত সচিব সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। সিরাজুল ইসলাম বলেন, শিশু মানাফের অসুস্থের খবরটি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নজরে এসেছে। মানাফের পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হয়েছে। শিশুটির সুস্থতার জন্য প্রতিমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এর আগে গত ৯ অক্টোবর দটাকার অভাবে চিকিৎসা হচ্ছে না শিশু মানাফের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের পর তা চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলমের নজরে আসে। এরপর তিনি মানাফের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেন।

জানা যায়, শিশু মানাফ উপজেলার নিমপাড়া গ্রামের জামরুল-মৃধা দম্পতির একমাত্র ছেলে। শিশুটির বাবা জামরুল ইসলাম পেশায় একজন নৈশপ্রহরী। আড়াই বছরের শিশু মানাফের চিকিৎসা করাতে গিয়ে তার হৃৎপিণ্ডে নানা রকম ত্রুটি শনাক্ত হয়। একপর্যায়ে অসহায় বাবা-মা পারছিলেন না শিশুটির চিকিৎসার খরচ বহন করতে। মানাফের বাব-মা চিকিৎসকের বরাত দিয়ে জানান, শিশু মানাফ হৃৎপিণ্ডের কনজেনিটাল অ্যানোমালি রোগে আক্রান্ত। সাধারণত মানুষের হৃৎপিণ্ড বাম পাশে থাকলেও তার রয়েছে ডান পাশে। সবার হৃৎপিণ্ডে চারটি ভাল্ব থাকলেও মানাফের রয়েছে তিনটি।

এ ছাড়া জন্মগতভাবে হৃৎপিণ্ডে নানা রকম জটিলতা রয়েছে। এ অবস্থায় হৃৎপিণ্ডের সার্জারি ও উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন ৮-১০ লাখ টাকা। কিন্তু অর্থাভাবে মানাফের চিকিৎসা বন্ধ হয়ে যায়। শিশু মানাফের বাবা জামরুল ইসলাম জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর ছেলের খোঁজ-খবর নিয়েছেন। প্রতিমন্ত্রীর সহযোগিতায় আগামী শনিবার ছেলেকে চিকিৎসা করাতে ঢাকা নিয়ে যাবেন।


আরোও অন্যান্য খবর
Paris