সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

তৃতীয় ধাপের ইউপি নির্বাচন ২৮ নভেম্বর রাজশাহীর ১৩টিতে ভোট হবে এই ধাপে

Paris
Update : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

এফএনএস : তৃতীয় ধাপে দেশের এক হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন ১০ পৌরসভায়ও ভোট হবে। ৩১ ইউপি ও ১০ পৌরসভায় ইভিএমে ভোট হবে, বাকিগুলোয় ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। ঘোষিত তফসিল অনুযায়ী, ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।

ইসি সচিব জানান, ১০টি পৌরসভায় একই দিনে অর্থাৎ ২৮ নভেম্বর ভোট হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই রকম রয়েছে। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না বলে মনে করি। নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এ সংবাদ ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯টি ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট হবে।

এদিকে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ১ হাজার ৭ ইউপিতে নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। নতুন ঘোষিত তফসিলে রাজশাহীর দুইটি উপজেলার ১৩টি ইউনিয়ন রয়েছে। দুই উপজেলা হলো, পবা ও মোহনপুর। ইউনিয়ন গুলো হলো, পবা উপজেলার দর্শনপাড়া, হুজুরীপাড়া, হড়গ্রাম, হরিপুর, দামকুড়া, পারিলা ও বড়গাছি। অপরদিকে, মোহনপুর উপজেলার রয়েছে, ধুরইল, ঘাসিগ্রাম, রায়ঘাটি, মৌগাছি, বাকশিমইল ও জাহানাবাদ।


আরোও অন্যান্য খবর
Paris