সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

আগামী পাঁচ বছরে বদলে যাবে বাংলাদেশ : জাপানি দূত

Paris
Update : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

এফএনএস : ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, আগামী পাঁচ বছরে বদলে যাবে বাংলাদেশ। এই পাঁচ বছরে অবকাঠামোগত উন্নয়ন ও মাথাপিছু আয় বাড়ার ফলে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টকে’ অংশ নেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, বাংলাদেশে মেট্রোরেল, মাতারবাড়ী বিদ্যুৎ ও গভীর সমুদ্র প্রকল্প, আড়াইহাজার অর্থনৈতিক জোনসহ অনেক বড় বড় প্রকল্পে জাপান সহায়তা দিচ্ছে। এ ছাড়া পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্পও চলছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হবে।

এদিকে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় তিন হাজার ডলার হবে। সব মিলিয়ে আগামী পাঁচ বছরে বাংলাদেশ বদলে যাবে। জাপানী রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। রোহিঙ্গা সংকট নিয়ে ইতো নাওকি বলেন, রোহিঙ্গাদের সহায়তায় ১৫০ মিলিয়ন ডলার সহযোগিতা দিয়েছে জাপান। আর রাখাইনে রোহিঙ্গাদের জন্য ৬৪ মিলিয়ন ডলার দিয়েছি আমরা। রোহিঙ্গা সংকট সমাধানে আমরা আমাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছে, সেটা ইতিবাচক।

আমরা এই স্থানান্তর কার্যক্রমের সফলতা চাই। ইতো নাওকি বলেন, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক- আইপিএস জোটে যুক্ত হলে লাভবান হবে বাংলাদেশ। তিনি বলেন, আইপিএস জোটে বাংলাদেশের ব্যবহারিক অংশগ্রহণ দেখতে চায় জাপান। এর ফলে বাংলাদেশ লাভবান হবে। আইপিএস জোট সবার জন্যই উম্মুক্ত। যে কোনো দেশ এতে যুক্ত হতে পারে। এ জোট শুধু কোনো নিরাপত্তার বিষয় নয়, অর্থনৈতিক অগ্রগতিও এর সঙ্গে যুক্ত। বাস্তবতা বিবেচনায় নিয়ে এ জোটের সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।


আরোও অন্যান্য খবর
Paris