সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন রাসিক মেয়র লিটন

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন গতকাল বুধবার বিকেলে নগর ভবনে রাজশাহী মহানগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় ও নেতৃবৃন্দকে শুভেচ্ছা উপহার প্রদান করেন মেয়র। এ সময় মহানগর আওয়ামী লীগ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ রাসিক মেয়রকে শারদীয় শুভেচ্ছা জানান ও নগরীর চলমান উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। এ সময় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য উদাহরণ স্থাপন করেছে।

তিনি আরো বলেন, রাজশাহী শান্তির মহানগরী। এখানে সবার মধ্যে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। মহানগরীর ৭৪টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপনে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শ্রীমতি কল্পনা রায়, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য আশীষ তরু দে সরকার অর্পণ, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিমাদ্রী প্রসাদ রায় (লিটন), ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শংকর কুমার ঘোষ, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনন্দ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris