সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

বাংলাদেশি শিক্ষার্থী রুনা কন্যা দিবসে সুইডিশ রাষ্ট্রদূত

Paris
Update : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

এফএনএস : বাংলাদেশি শিক্ষার্থী রুনা একদিনের জন্য সুইডিশ দূতাবাসের রাষ্ট্রদূত হলেন। গত সোমবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে কন্যাশিশুদের সমান সুযোগ ও অধিকারের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে রুনাকে একদিনের প্রতীকী রাষ্ট্রদূত নিযুক্ত করে সুইডেনের দূতাবাস। নারী ও শিশু অধিকার নিশ্চিতের পাশাপাশি কমিউনিটি স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে বাল্যবিবাহ প্রতিরোধেও কাজ করেন তিনি। প্ল্যান ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী পরিচালিত ‘গার্লস টেকওভার’ কার্যক্রমের অংশ হিসেবে তাকে একদিনের জন্য প্রতীকী রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়।

প্রতি বছর ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে এ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটি বাংলাদেশসহ সারা বিশ্বের কন্যা শিশুদের কর্মকাণ্ড, নেতৃত্ব ও ক্ষমতায়নের বিষয়ে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে এ কার্যক্রম পরিচালনা করে থাকে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ চলতি বছরের অক্টোবর মাসে দেশজুড়ে রাজনীতি, প্রশাসন, কূটনীতি ও ব্যবসার মতো প্রায় ৭০টি ক্ষেত্রে কন্যাশিশু ও নারীদের ন্যায্যতা, স্বাধীনতা ও প্রতিনিধিত্ব তুলে ধরতে এই ধরনের প্রতীকী ক্ষমতায়ন করবে।

একদিনের রাষ্ট্রদূত হতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশি রুনা। তিনি বলেন, আমাদের সমাজে অধিকাংশ মেয়েই জানে না যে তাদের উচ্চপদে যাওয়ার, নেতৃত্ব দেওয়ার ও সমাজ পরিবর্তনের ক্ষমতা আছে। রুনা বলেন, নিজের ভেতর আত্মবিশ্বাস পাচ্ছি যে, আমি নেতৃত্ব দিতে পারব। আমার নেতৃত্বের মাধ্যমে অনেক মেয়েকে উন্নত সুযোগ সম্পর্কে প্রভাবিত করতে পারব। রুনা একটি তরুণ দলের সদস্য। যেখানে তিনি কিশোর-কিশোরীদের সঙ্গে শিশুদের শিক্ষা এবং নারীদের অধিকার ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে কাজ করেন।


আরোও অন্যান্য খবর
Paris