২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ঢাকা মেডিকেলের বাথ রুমে নবজাতকের লাশ!

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ১০:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
ঢাকা মেডিকেলের বাথ রুমে নবজাতকের লাশ!
বিজ্ঞাপন

এফএনএস : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২১০ ও ২১২ নম্বর ওয়ার্ডের মাঝে থাকা বাথরুম থেকে একটি ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুর একটার দিকে লাশটি উদ্ধার করা হয়। শাহবাগ থানার এসআই রাশেদ জানান, আমরা খবর পেয়ে দুপুর একটার দিকে হাসপাতালের ২১০ ও ২১২ নম্বর ওয়ার্ডের মাঝের একটি বাথরুম থেকে একটি ছেলে নবজাতকের লাশ উদ্ধার করি।

পরে আইনি প্রক্রিয়া শেষে লাশটি মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা ওই নবজাতকটি বাথরুমে ফেলে রেখে যায় তা জানার চেষ্টা চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল্লাহ খান জানান, হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবদুল গফুর আমাদের খবর দিলে আমরা শাহবাগ থানাকে জানাই। পরে শাহবাগ থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন