রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দৈনিক আমাদের রাজশাহী’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন উপাচার্য কার্যালয়ে ভিসির সাথে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের রাজশাহী’ পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার সোহাগ হোসেন ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহজালাল ইসলাম তুহিন। এছাড়াও জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান ও প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আবুল কালাম আজাদ এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন আমাদের রাজশাহী পত্রিকা পরিবারের সদস্যরা।