সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি দেয়ার নামে প্রতারণা

Paris
Update : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

মোহনপুর প্রতিনিধি : পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানে লাইনম্যান পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে কথিত ডাঃ গোলাম মোস্তফার বিরুদ্ধে। গোলাম মোস্তফা রাজশাহীর মোহনপুর থানা এলাকার ধুরইল রিফুজিপাড়া মো. জব্বার ঘোসের ছেলে। তার বিরুদ্ধে প্রতারিত ভুক্তভোগীর লিখিত অভিযোগ প্রাপ্তির কথা নিশ্চিত করেছেন মোহনপুর থানার ওসি মোহা. তৌহিদুল ইসলাম।

থানায় অভিযোগ সুত্রে জানা গেছে, মেগা প্রকল্প রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কোরিয়ান কোম্পানিতে লাইনম্যান পদে চাকুরী দিবে বলে নগদ ৬০ হাজার টাকা গ্রহণ করেন প্রতারক ডাঃ গোলাম মোস্তফা। টাকা নেওয়ার সময় সে বলে চাকুরীর সার্কুলার হবে মার্চ/২১ মাসে। সার্কুলার হলে লাইনম্যান পদে চাকুরী দেওয়া হবে রাজশাহী সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র ভ্যানচালক মেহেদি হাসানকে। এদিকে মার্চ মাস পার হলে চাকুরীর বিষয়ে জানতে চায় মেহেদী হাসান। কোভিড-১৯ এর কারণে সার্কুলার হয়নি বলে সময় পরবির্তন করতে থাকে গোলাম মোস্তফা। কোভিড-১৯ লক ডাউন শেষ হলে মেহেদী হাসান চাকুরীর বিষয়ে কথা বলতে গেলে ডাঃ গোলাম মোস্তফা বিভিন্ন টাল বাহানা করতে থাকে। পরবর্তীতে ভ্যানচালক মেহেদী হাসান খোজঁ নিয়ে জানতে পারে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে কোন প্রকার চাকুরীর নিয়ােগ হওয়ার সম্ভবনা ও সুযোগ নাই।

তার সাথে প্রতারণা করা হয়েছে। সেকারণে চাকুরীর জন্য দেওয়া টাকা ফেরত চাইলে আজ দিব কাল দিব বলে কালক্ষেপন করে আসছে অভিযুক্ত গোলাম মোস্তফা। রুপপুর পারমানবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে লাইনম্যান পদে চাকুরি দিতে না পারায় স্থানীয় জনপ্রতিনিধিসহ লোকজন টাকা ফেরত দিতে গোলাম মোস্তফা চাপ দিলে সে টাকা দিতে পারবেনা বলে সাফ জানিয়ে দেয়। এদিকে প্রতারণা করায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্ত গোলাম মোস্তফা এ ধরনের আরও অনেককে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসি। এরকম আরেক ভুক্তভোগী ধুরইল ইউপির ধুরইল মাস্টারপাড়া এলাকার মো. সাব্বির হোসেন (২৮) মুঠোফোনে প্রতিবেদককে জানান, সে ছোট বেলায় এতিমখানায় মানুষ হয়েছে।

তাকে রুপপুর পারমানবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রাশিয়ান কোম্পানিতে ড্রাইভার পদে চাকুরী দেওয়ার নামে ১৫ হাজার টাকা নিয়ে প্রতারণা করেছে ডাঃ গোলাম মোস্তফা। টাকা ফেরত চাইতে গেলে তাকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। তার লোকজন না থাকায় সে প্রতারক গোলাম মোস্তফার থেকে টাকা তুলতে পারেনি বলে জানা গেছে। এবিষয়ে মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোহা. তৌহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রতারকের বিরুদ্ধে আইনী ব্যবস্হা নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris