সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

দেশে করোনায় আরও ১১ মৃত্যু, শনাক্ত ৫৯৯

Paris
Update : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

এফএনএস : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৫৯৯ জন এবং মারা গেছেন ১১ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৯৯ জনের। শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ২৪ হাজার ৪৬৭ জন। আর ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৫৮ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৬৪২টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ১৯৩টি। এখন পর্যন্ত ৯৯ লাখ ৭৫ হাজার ৩৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্

বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৫৮ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৫৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২ জন এবং নারী ৯ জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, এরমধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৭ জন, খুলনায় ১ জন, বরিশালে ২ জন এবং ময়মনসিংহে ১ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৯ জন, বেসরকারি হাসপাতালে ২ জন।


আরোও অন্যান্য খবর
Paris