সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

তৃতীয় ধাপে ইউপি ভোটের তফসিল বৃহস্পতিবার

Paris
Update : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

এফএনএস : তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল হতে পারে আগামী বৃহস্পতিবার। এদিন ৮৭তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকটি নির্বাচন ভবনের সভাকক্ষে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বৈঠকের আলোচ্য সূচিতে রাখা হয়েছে- (ক) তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন, (খ) অষ্টম ধাপে পৌরসভা সাধারণ নির্বাচন, (গ) স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচন, (ঘ) বিবিধ। ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, পরবর্তী কমিশন সভায় তৃতীয় ধাপে ভোটের তফসিল হতে পারে।

এ ছাড়া অন্যান্য নির্বাচন নিয়েও সিদ্ধান্ত নেবে কমিশন। ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯টি ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ করবে সংস্থাটি। বর্তমান কমিশন তার মেয়াদের মধ্যে সময় গণনা শুরু হয়েছে বা হবে, এমন সব নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ শেষ হবে।


আরোও অন্যান্য খবর
Paris