সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

সৌদি আরববে দেড় হাজার সিমসহ সাত বাংলাদেশি গ্রেপ্তার

Paris
Update : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

এফএনএস : সৌদি আরবে এক হাজার ৪৬১টি অবৈধ সিমসহ সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে কবে তাদের গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। রিয়াদ পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-কারদিস জানান, গ্রেপ্তাররা সৌদি নাগরিকদের নাম-ঠিকানা ব্যবহার করে এসব অবৈধ সিম সংগ্রহ করতেন। তিনি আরও বলেন, সাইবার অপরাধ দমনের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।

যারা রেসিডেন্সি পারমিট (ইকামা) বিধি লঙ্ঘন করছে। গ্রেপ্তার সাত বাংলাদেশির কাছে অবৈধ সিম কার্ড ছাড়াও চারটি ফিঙ্গারপ্রিন্ট রিডার ও বেশকিছু রিয়াল উদ্ধার করা হয়েছে। এসব সিম কার্ডে ছিল অন্যজনের আঙুলের ছাপ। পুলিশের এ মুখপাত্র বলেন, গ্রেপ্তারদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে আদালতে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris