সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পর্ন তারকার সঙ্গে সম্পর্ক নিয়ে সমালোচনা, মাত্র ৭৫ টাকার ড্যান্সার থেকে এখন হাজার কোটি টাকার সালমান খান

Paris
Update : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

এফএনএস : সালমান খান। বলিউড সুপারস্টার। বলিউডে তিনি সবার ভাইজান। বলিউড কাঁপে তার প্রভাবে। বলিউড সুন্দর সুনামে। বলিউড আলোকিত তার মেধায়। বলিউড মানবিক তার চমৎকার মানবিকতায়। এমন আবেগ জড়ানো অনেক কথাই তাকে নিয়ে লেখা যায়। কিছুই হয়তো অত্যুক্তি হবে না। দীর্ঘ দিনের ক্যারিয়ারে পেয়েছেন আকাশ ছোঁয়া সফলতা। সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ডও আছে তার দখলে। হাজার হাজার কোটি টাকা মুনাফা তিনি উপহার দিয়েছেন প্রযোজকদের। তার উপর চোখ বন্ধ করে আস্থা রাখে তাই বলিউডের নামী প্রযোজনা সংস্থাগুলো। শুধু সিনেমা নয়, টিভিতেও তিনি অনুষ্ঠান কিংবা বিজ্ঞাপনে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা। যেখানেই হাত দিয়েছেন, সোনা ফলিয়েছেন।

যেমন কামিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকা তেমনি মানবিকতার পরিচয় দিয়েছেন তিনি আর্ত মানবতার সেবায় দুই হাতে টাকা খরচ করে। সমাজ ও মানবসেবায় অনেক দৃষ্টান্ত তিনি তৈরি করে রেখেছেন। করোনার এই অসময়েও তিনি দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেই সালমান খানের যাত্রাটা কেমন ছিলো? ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে, মাত্র ৭৫ টাকা পারিশ্রমিকে একটি অনুষ্ঠানে ড্যান্সার হিসেবে শোবিজে প্রথম কোনো কাজের মূল্য পেয়েছিলেন তিনি। ২৭ ডিসেম্বর ৫৫ বছরে পা রাখলেন সালমান খান। এদিন উপলক্ষে একটি বিশেষ প্রতিবেদনে এই কথা জানিয়েছে গণমাধ্যমটি। সেই প্রতিবেদনে বলা হয়েছে, দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন সালমান।

‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমা থেকেই জনপ্রিয়তার শুরু তার। তারপর আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। কখনও প্রেম হয়ে হাসিয়েছেন তো কখনও চুলবুল পাণ্ডে হয়ে দাবাং গিরি করেছেন। তার সব চরিত্রই বক্স অফিসে ঝড় তুলেছে। কিন্তু প্রথমবার কত টাকা আয় করেছিলেন সালমান? এখন শুনলে বেশ অবাকই হতে হবে। কারণ তার প্রথম বেতন ছিল ৭৫ টাকা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। তাও আবার নায়ক হিসেবে না। ১৯৮৯ সালে মুম্বাইয়ের তাজমহল হোটেলে একটি ইভেন্টে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে নাচ করে ৭৫ টাকা উপার্জন করেছেন সালমান খান।

এরপর ৭৫০ টাকার বিনিময়ে একটি ঠান্ডা পানীয়র বিজ্ঞাপন করেছেন তিনি। আর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার জন্য তাকে অফার করা হয়েছিল ৩১ হাজার টাকা। তবে অবশ্য তা বেড়ে শেষ পর্যন্ত ৭৫ হাজারে পৌঁছেছিলো। সেই তারকার অর্থের হিসেব এখন করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়। অনুরাগীদের ভালবাসাই তাকে পৌঁছে দিয়েছে সেই উচ্চতায়।

দেখতে দেখতে জীবনের ৫৫তম বছরে পা দিলেন বলিউড সুপারস্টার সালমান খান। ভক্ত-সহকর্মীদের শুভেচ্ছা এবং ভালোবাসায় ২৭ ডিসেম্বর তার প্যানভিলা ফার্ম হাউসে উদযাপিত হয় জন্মদিন। সেখানে ছিলো এক ঘরোয়া পার্টি। করোনার কারণে এই দিন ভক্তদের মুম্বাইয়ের বাড়ির সামনে জড়ো হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ দিয়েছিলেন সালমান। তাই ভক্তদের সঙ্গে এবারের শুভেচ্ছা বিনিময় হলো ভার্চুয়াল জগতেই। তবে ভার্চুয়াল জগতেও সমালোচনার মুখে পড়লেন এই বলিউড সুপারস্টার। তার শুরু মার্কিন যুক্তরাষ্ট্রের পর্ন তারকা এবং পরিচালক কেন্দ্রা লাস্টকে নিয়ে।

সালমানের জন্মদিনে একটি টুইট বার্তা শেয়ার করেন লাস্ট। যেখানে সালমানের সঙ্গে তার একটি ছবি যোগ করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন সালমান খান। দিনটি যাক দারুণভাবে।’ ৪২ বছর বয়সী এ পর্ন তারকার শুভেচ্ছার পরই সালমানকে নিয়ে অনেক ভক্তের মাঝে শুরু হয় বিতর্ক। ভিন্ন ধারার চলচ্চিত্রের এ অভিনেত্রীর সঙ্গে সালমান খানের পরিচয় নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। তবে এসব কিছু নিয়ে সালমান আছেন ‘স্পিকটি নট’ মুডে। প্রসঙ্গত, চলতি বছর করোনার লকডাউন শেষে বেশ ব্যস্ত সময়ে ফিরে গেছেন সালমান খান।

‘রাধে’, ‘টাইগার ৩’সহ আরো বেশ কয়েকটি সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। শুধু তাই নয় বলিউড কিং খান শাহরুখের ‘পাঠান’ সিনেমাতেও একটি ছোট ক্যামিও চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আর তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’র ১৪তম আসরের সঞ্চালনা তো করছেনই।


আরোও অন্যান্য খবর
Paris