সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

রাবি সি ইউনিটের ফলাফলে পাশের হার ৪৫.৫৬ শতাংশ

Paris
Update : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. একরামুল হামিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এবারের ভর্তি পরীক্ষায় সি ইউনিটে মোট পাশ করেছে ১৫২৮৪ জন। ফেইল করেছে ১৮১৪৪ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ১০৭৬৫ জন। এছাড়া রোল, সেট কোড ও বিষয় কোড ভুলের কারণে ৩৬২ জন পরীক্ষার্থীর খাতা মূল্যায়ণ করা হয়নি।

আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এসময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড.সুলতান-উল-ইসলাম, প্রক্টর(ভারপ্রাপ্ত) অধ্যাপক লিয়াকত আলী, সি ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. একরামুল হামিদ প্রমুখ।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৩ থেকে ১৮ অক্টোবরের মধ্যে অনলাইনে (ধফসরংংরড়হ.ৎঁ.ধপ.নফ) বিভাগ পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। এ সময়ের মধ্যে ফরম পূরণ না করলে ভর্তি যোগ্যতা বাতিল করা হবে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে পাশ-ফেল উভয়ই তার প্রাপ্ত নম্বর দেখার সুযোগ পাবে। তবে কেবল তাদেরই মেরিট পজিশন দেয়া হয়েছে যারা ভর্তি পরীক্ষায় ৪০ শতাংশের বেশি নম্বর পেয়েছে।

আগামী ২৩ অক্টোবর পছন্দ ও মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীতদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রথম নির্বাচন তালিকায় নির্বাচিতদের ২৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে ভর্তি হতে হবে। এছাড়া শুন্য আসনের জন্য অপেক্ষমান তালিকা থেকে মেধা ও পছন্দক্রম অনুসারে ভর্তির জন্য নির্ধারণ করা হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।


আরোও অন্যান্য খবর
Paris