সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

খুবি ভিসি বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায়

Paris
Update : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

এফএনএস : ২০২১ সালের বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। গতকাল রোববার এডি সায়েন্টিফিক ইনডেক্স নামের আন্তর্জাতিক সংস্থা সারা বিশ্বের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে। তালিকা করার ক্ষেত্রে বিশ্বের সাত লাখ আট হাজার ৪৮০, এশিয়ার এক লাখ ৫৩ হাজার ২৬২, বাংলাদেশের এক হাজার ৭৯১ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৯ বিজ্ঞানীর সংশ্লিষ্ট বিষয়ে গত পাঁচ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়। এরমধ্যে গবেষক প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের কৃষি ও ফরেস্ট্রিতে এবং পৃথকভাবে ফরেস্ট্রি উভয় ক্যাটাগরিতে প্রথম, দেশে ফরেস্ট্রি বিজ্ঞানীদের মধ্যে চতুর্থ, এশিয়ার বিজ্ঞানীদের মধ্যে ১৫১ এবং সারা বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে ৮২৫তম স্থান লাভ করেছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের আরও ২৮ জন শিক্ষক-গবেষক এই তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। উপাচার্য তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণায় অনুপ্রেরণা জোগাবে এবং বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।’ খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত এবং আন্তর্জাতিক পরিসরে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরিতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের নিরন্তরভাবে গবেষণার মাধ্যমে দেশর কল্যাণে দিকনির্দেশনা প্রদান ও নতুন নতুন উদ্ভাবনার আহ্বান জানান। উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানবৃন্দ, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও অফিসার্স কল্যাণ পরিষদ।


আরোও অন্যান্য খবর
Paris