সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

দেশে ২৪ ঘণ্টায় ব্যবধানে করোনায় মৃত্যু বাড়লো তিন গুন

Paris
Update : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

আরা ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৬৭৪ জনে। এর আগের দিন শুক্রবার ভাইরাসটিতে দেশে সাত জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪১৫ জনের। দৈনিক শনাক্তের হার দুই দশমিক ৪৫। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং অ্যান্টিজেনসহ ১৬ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দুই দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৯ লাখ ৩১ হাজার ৮৪১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৭৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী আট জন। এ সময় ঢাকায় ৯, চট্টগ্রামে চার, খুলনায় এক, বরিশালে এক, রংপুরে তিন ও ময়মনসিংহে দুই জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


আরোও অন্যান্য খবর
Paris