সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

লক্ষীপুরে ছাত্রদের মাথার চুল কর্তন, মাদ্রাসা শিক্ষকের নামে শিশু নির্যাতন আইনে মামলা

Paris
Update : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

এফএনএস : লক্ষ্মীপুরের রায়পুরে ছয় ছাত্রের মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় মাদ্রাসা শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুর নামে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে ছাত্র শাহাদাত হোসেনের মা শাহেদা বেগম বাদী হয়ে শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে রায়পুর থানার ওসি আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষককে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের কাজিরদিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক মঞ্জু হামছাদী কাজিরদিঘীরপাড় আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক।

পুলিশ জানায়, শিক্ষার্থীরা ১৮ সেপ্টেম্বর শ্রেণিকক্ষে পাঠ্য কার্যক্রমে অংশ নেয়। একপর্যায়ে শিক্ষক মঞ্জুরুল কবির দশম শ্রেণির (দাখিল) ছয় ছাত্রকে দাঁড় করিয়ে শ্রেণি কক্ষের সামনের বারান্দায় আসতে বলেন। এ সময় তিনি উত্তেজিত হয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে একে-একে সবার মাথার চুল এলোমেলোভাবে কেটে দেয়। এ ঘটনার ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও গত শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে হামছাদী কাজির দিঘীরপাড় আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী বলেন, এ ব্যাপারে শিক্ষকদের সচেতন করে দেওয়া হয়েছে। শিক্ষার্থী বা শিক্ষার্থীদের কোনো অভিভাবকই এনিয়ে অভিযোগ করেনি। শিক্ষককে গ্রেফতার না করে, ভবিষ্যতের জন্য সচেতন করে ছেড়ে দেওয়া যেতো।


আরোও অন্যান্য খবর
Paris