সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

তানোর কলমা’র হেডমাস্টারের বেতন কাটার শাস্তিতে সন্তুষ্ট নন এলাকাবাসী

Paris
Update : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের কলমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের ৩ মাসের বেতন কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে স্থানীয়রা ওই শিক্ষকের এই শাস্তিতে সন্তুষ্ট নয়, তারা তাঁর অপসারণের দাবি করেছে। জানা গেছে,এনটিআরসি-এর দ্বিতীয় চক্রের শিক্ষক নিয়োগে শূন্য পদের ভুল তথ্য দিয়েছিলেন কলমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। সেই অপরাধে তার তিন মাসের এমপিও কেটে রাখার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে।

সংশ্লিস্ট সূত্রে জানা গেছে- আবুল কালাম আজাদের মতো অর্ধশতাধিক প্রতিষ্ঠান প্রধান একই কাজ করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা শূন্য পদের ভুল তথ্য দেওয়ায় শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেয়েও অনেক প্রার্থী যোগদান ও এমপিওভুক্ত হতে জটিলতায় পড়ে ছিলেন। মহিলা কোটা, নবসৃষ্ট পদে নিয়োগ, প্যাটার্ন জটিলতাসহ নানা সমস্যায় তারা এমপিওভুক্ত হতে পারছিলেন না। এসব জটিলতার মূলে ছিলেন শূন্য পদের ভুল তথ্য পাঠানো প্রতিষ্ঠান প্রধানরা। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।জানা গেছে- ২০১৯ সালের ২য় নিয়োগ চক্রের মাধ্যমে শিক্ষক নিয়োগে প্যাটার্ন অনুযায়ী পদ শূন্য না থাকা সত্বেও শূন্য পদ দেখিয়ে এনটিআরসিএতে ত্রুটিপূর্ণ চাহিদা প্রেরণ করেন।

এনটিআরসিএ কর্তৃক মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে সুপারিশ যাওয়া সত্ত্বেও ত্রুটিপূর্ণ চাহিদার কারণে সুপারিশপ্রাপ্ত শিক্ষকের এমপিওভক্তিতে জটিলতার সৃষ্টি হয়।মন্ত্রণালয়ের দেয়া তথ্যে দেখা গেছে, ২০১৮ খ্রিষ্টাব্দের ১২ জুন জারি হওয়া এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে কিছু নতুন পদ সৃষ্টি করা হয়েছিল। বিধান ছিল, এসব পদে নিয়োগে মন্ত্রণালয় আলাদা আদেশ জারি করবে। এ পদগুলো নবসৃষ্ট পদ নামে বহুল পরিচিত। এসব প্রতিষ্ঠান প্রধান আদেশ জারির আগেই ২য় চক্রে শিক্ষক নিয়োগের চাহিদা হিসেবে সে পদগুলোকে শূন্য দেখিয়েছিলেন। ফলে, সুপারিশ পাওয়া প্রার্থীরা এমপিওভুক্ত হতে পারছিলেন না।পরে অবশ্য এসব শিক্ষকের জটিলতা নিরসন করেছে সরকার।

এনটিআরসিএর মেধা তালিকায় উত্তীর্ণ হয়েও প্রার্থীদের এ জটিলতা সৃষ্টি হয়েছে ত্রুটিপূর্ণ চাহিদার জন্য। তাই প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তাই, দায়ী প্রতিষ্ঠান প্রধানদের তিন মাসের এমপিও কর্তন করার নির্দেশ দেয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে। এবিষয়ে কলমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান- ‘বিষয়টি আমার জানা নেই। তবে যে সমস্যা ছিলো সেটি সমাধান হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris