সর্বশেষ সংবাদ

আইএসের আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে দাবী তালেবান’র

Paris
Update : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

এফএনএস : আফগানিস্তানের রাজধানীতে কাবুলের উত্তরে গত রোববার জঙ্গিগোষ্ঠী আইএসের আস্তানায় অভিযান চালিয়েছে তালেবান। এ সময় ওই আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। হত্যা করা হয় সেখানে থাকা বেশকিছু জঙ্গিকে। তালেবানের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। গত রোববার সকালে কাবুলের ঈদগাহ মসজিদে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের মায়ের জন্য দোয়া অনুষ্ঠান চলাকালে মসজিদের বাইরে বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়। আহত হয় কমপক্ষে আরও চার জন। এ ঘটনার পর অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় আইএসের একটি আস্তানা।

তবে তালেবানের পক্ষ থেক দুই ঘটনার কোনও যোগসূত্রের কথা নিশ্চিত করা হয়নি। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, গত রোববার কাবুলের উত্তরাঞ্চলীয় এলাকায় আইএসের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে তালেবানের একটি বিশেষ ইউনিট। অভিযানে জঙ্গিদের ঘাঁটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে থাকা সব জঙ্গিকে হত্যা করা হয়েছে। আইএস জঙ্গিরা তালেবানকে শত্রু হিসেবে বিবেচনা করে থাকে। ইতোপূর্বে তারা তালেবানের বিরুদ্ধে বিভিন্ন হামলার দায় স্বীকার করেছে।


আরোও অন্যান্য খবর
Paris