২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ছেলের হাতে বাবা খুন!

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১, ২:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
ছেলের হাতে বাবা খুন!
বিজ্ঞাপন

এফএনএস : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে হৃদয় মিয়ার (২৫)। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার স্বনির্ভর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নিদান মিয়া (৫০)। তিনি উপজেলার দড়ি-চরিয়াকোনা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে বাড়ি ফিরছিলেন নিদান মিয়া। নেশার টাকা না দেওয়ায় পূর্ব আক্রোশের জেরে বাবাকে নিদানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন ছেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে ভোররাতে মারা যান তিনি। এদিকে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কদমতলা এলাকা থেকে ঘাতক হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। কটিয়াদী মডেল থানার ওসি এস.এম শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছেলে হৃদয়কে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন