সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

তুষারঝড়ে ১০ ইরানি পর্বতারোহীর মৃত্যু

Paris
Update : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

এফএনএস : তুষারঝড়ে ইরানের ১০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। রাজধানী তেহরান সংলগ্ন আলবর্জ পর্বতমালায় এই দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও সাত আরোহী। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি জানিয়েছে, ঘটনাস্থলেই নয় জনের মৃত্যু হয়। একজনকে উদ্ধার হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করে। দ্য গার্ডিয়ান জানাচ্ছে, শুক্রবার বেশ কয়েকজন আলবর্জ পর্বতমালায় আটকে পড়েছেন এমন খবর সামনে আসে।

এরপরই রেড ক্রিসেন্ট সেখানে ২০টি উদ্ধারকারী দল পাঠায়। প্রাথমিকভাবে ১৪ জন পর্বতারোহীকে উদ্ধার করে। তবে নিখোঁজ হন সাত আরোহী। এরপর রাতের কারণে উদ্ধার কাজ বন্ধ করে দিতে হয় তাদের। রোববার আবারও উদ্ধার তৎপরতা চালানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই দুর্ঘটনার আগেই সেখানে সম্ভাব্য তুষারপাতের সতর্কতা জারি করা হয়।

এছাড়াও অভিযোগ রয়েছে, আরোহীরা যে জিপিআরএস ব্যবহার করেন, তাতে সমস্যা দেখা দিয়েছিল। রেড ক্রিসেন্টের এক সদস্য জানিয়েছে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়।


আরোও অন্যান্য খবর
Paris