রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ ভাগ আয়কর আদায়ের আদেশ স্থগিত

Paris
Update : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর আদায়ের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আইনসচিব, অর্থসচিব, এনবিআরের চেয়ারম্যানসহ পাঁচ জনকে রুলের জবাব দিতে বলা হয়ছে। গতকাল সোমবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পক্ষে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইর্কোট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন চৌধুরী ইশরাক সিদ্দিক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি। গত ১৬ সেপ্টেম্বর এ রিট দায়ের করা হয়। সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইৃসঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আয়কর প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আবদেনকারী পক্ষ থেকে বলা হয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অর্থ আইন, ২০২১ এর তফসিল ‘খ’ এর সিরিয়াল ৭-কে চ্যালেঞ্জ করে রিট করে। ওই অর্থ আইন, ২০২১ এর তফসিল ‘খ’ এর সিরিয়াল ৭ এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপ করা হয়। শুনানি শেষে রুল জারি করেন এবং আরোপিত ১৫ শতাংশ কর আদায় করা থেকে সরকারকে বিরত থাকার নির্দেশ দেন আদালত। এ আদেশের ফলে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আয়কর আদায় করতে পারবে না।


আরোও অন্যান্য খবর
Paris