সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

সৌদি প্রিন্স সালমান ভ্যাকসিন নিলেন

Paris
Update : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

এফএনএস : ভ্যাকসিন নিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার ভ্যাকসিন গ্রহণ করেছেন তিনি। এ পর্যন্ত বিশ্বের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন। এ তালিকায় যোগ দিলেন এই ক্রাউন প্রিন্স। সৌদি নাগরিকদের ভ্যাকসিন সরবরাহ এবং ভ্যাকসিন কর্মসূচি নিয়ে ক্রমাগত অনুপ্রেরণা দিয়ে যাওয়ায় প্রিন্স সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়াহ। ডা. আল রাবিয়াহ’র বরাত দিয়ে আল অ্যারাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিশন ২০৩০ কাঠামোর আওতায় একটি নীতি হচ্ছে প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।

দেশের মানুষের স্বাস্থ্যের বিষয়টিতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। সে কারণেই নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে এবং তা সঠিক সময়ে সৌদির স্থানীয় বাসিন্দা ও নাগরিকদের প্রদানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দ্য হিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিন হাতে পেয়েছে সৌদি আরব। ফলে ভ্যাকসিন গ্রহণের অপেক্ষায় আছে দেশটির সাধারণ মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সৌদিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬১ হাজার ৯০৩ জন। দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৫২ হাজার ৮১৫ জন। অর্থাৎ দেশটিতে আক্রান্তের তুলনায় অধিকাংশই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে। করোনায় আক্রান্ত হয়ে সৌদিতে এখন পর্যন্ত ৬ হাজার ১৬৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত সপ্তাহে টেলিভিশনের লাইভ প্রোগ্রামে ভ্যাকসিন গ্রহণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

অপরদিকে, চলতি সপ্তাহের শুরুতে ভ্যাকসিন নিয়েছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ভ্যাকসিন নেওয়ার পর এক টুইট বার্তায় বাইডেন বলেন, আমি ভ্যাকসিন গ্রহণ করেছি। যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা ভ্যাকসিন পেয়েছি তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিজ্ঞানী এবং গবেষকদের প্রতি আমরা ঋনী বলেও উল্লেখ করেছেন বাইডেন।


আরোও অন্যান্য খবর
Paris