সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

এবার ফ্রান্সে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস শনাক্ত

Paris
Update : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

এফএনএস : যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, এবার ফ্রান্সেও তার অস্তিত্ব মিলেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টুরস শহরে এ ভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে। ওই ফরাসি নাগরিক গত ১৯ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরেছেন। সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে নতুন বৈশিষ্ট্যের এই করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর তা গোটা যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে।

অক্টোবরে ব্রিটেনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের ৫০ শতাংশই এই নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের কবলে পড়েছেন।এরইমধ্যে ইতালি, সিঙ্গাপুরসহ কয়েকটি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এবারও ফ্রান্সও সে কাতারে শামিল হয়েছে। ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির কোনও উপসর্গ নেই।

তিনি বর্তমানে তার বাড়িতে সেলফ আইসোলেশনে আছেন। নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে অনেক দেশই যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে। ফ্রান্সও তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছিল, তবে বুধবার প্রত্যাহার করা হয় সে নিষেধাজ্ঞা। ভ্রমণের আগে কোভিড টেস্ট রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris