সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

অভিনেতা আবদুল কাদের আর নেই

Paris
Update : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

এফএনএস : দেশের নন্দিত এ অভিনেতা আবদুল কাদের আর নেই। গতকাল শনিবার সকাল ৮টা ২০ মিনিটে প্যানক্রিয়াসের (অগ্ন্যাশয়) ক্যান্সারে ভুগে মারা গেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেখান থেকে আবদুল কাদেরের লাশ দুপুর ১টায় নিয়ে যাওয়া হয় মিরপুর ডিওএইচএসে। সেখানেই পরিবার নিয়ে বাস করতেন তিনি। ডিওএইচএস জামে মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা।

সেখানে অংশ নেন স্থানীয় লোক, আবদুল কাদেরের পরিবার ও আত্মীয় স্বজনেরা। উপস্থিত ছিলেন শোবিজে ও পেশাজীবনে তার সহকর্মীদের অনেকে। জানাজা শেষে লাশবাহী অ্যাম্বুলেন্সে আবদুল কাদেরের লাশ নিয়ে যাওয়া হয় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে। সেখানে অভিনেতাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। গতকাল শনিবার মাগরিব নামাজের পর রাজধানীর বনানীতে সমাহিত করা হয় আবদুল কাদেরকে।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক : অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় আবদুল কাদেরের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।

পৃথক শোক বার্তায় অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুতে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। শোক বার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে আবদুল কাদের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।


আরোও অন্যান্য খবর
Paris