২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শ্রেণিকক্ষ প্রধান শিক্ষকের লাশ!

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১, ৮:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
শ্রেণিকক্ষ প্রধান শিক্ষকের লাশ!
বিজ্ঞাপন

এফএনএস : ঝিনাইদহের সদর উপজেলায় শ্রেণিকক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত শিক্ষকের নাম নজরুল ইসলাম (৫২)। তিনি সাগান্না ঢালীপাড়ার মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে এবং সাগান্না গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রানা শিক্ষকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে শ্রেণিকক্ষে নজরুল ইসলামের লাশ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। ওসি আরও বলেন, যে কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে তার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নজরুল ইসলামের বড়ভাই বাবুল মিয়া বলেন, সোমবার বাড়ি থেকে স্কুলে আসেন নজরুল ইসলাম। পরে তিনি আর বাড়ি ফেরেননি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ফোনও বন্ধ ছিল।

এ ঘটনায় চুয়াডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি আরও বলেন, আমার জানামতে পারিবারিক কোনো কলহ ছিল না। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা এ মুহূর্তে বলতে পারবো না। তবে তিনি বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ে অস্বাভাবিক আচরণ করছিলেন। তার আচরণ দেখে আমরা ভেবেছি তিনি মানসিক রোগে ভুগছিলেন। তবে তিনি আত্মহত্যা করেছেন কি-না পুলিশ তদন্ত করলে তা জানা যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন