২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নারীর পেট থেকে ২২৫০ ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১, ৮:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
নারীর পেট থেকে ২২৫০ ইয়াবা উদ্ধার
বিজ্ঞাপন

এফএনএস : যশোরে মলহা বানু (৩৮) নামের এক নারীর পেট থেকে দুই হাজার ২৫০ পিসসহ পাঁচ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। গত সোমবার জেলার ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মলহা বানু কক্সবাজারের টেকনাফ উপজেলার গোদার বিল গ্রামের মৃত আবদুস সাত্তারের মেয়ে। তিনি ওই এলাকার নুর মোহাম্মদের স্ত্রী। যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব।

এ সময় টলি ব্যাগে লুকানো তিন হাজার ৫০০পিস ইয়াবাসহ মলহা বানুকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পেটের ভিতর আরও ইয়াবা আছে বলে স্বীকার করেন। পরে ডাক্তারের সহায়তায় ওই নারীর পেট আরও দুই হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন