২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পাকস্থলিতে করে ইয়াবা পাচারকালে!

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ৮:১০ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
পাকস্থলিতে করে ইয়াবা পাচারকালে!
বিজ্ঞাপন

এফএনএস : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পেটের ভেতর করে ইয়াবা পাচারের সময় মো. নুর হোসেন (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ১৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। গত শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুর হোসেন কক্সবাজারের টেকনাফ থানার জাদিমোড়া এলাকার মৃত রশীদের ছেলে। গতকাল শনিবার দুপুরে র‌্যাব-১১ এর লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, নুর হোসেন দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে ইয়াবা পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কেনা-বেঁচা ও সরবরাহ আসছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তোকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন