২২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনহঠাৎ বৃষ্টিতে পাকা ধান-শীতকালীন সবজির ক্ষেত নিয়ে চরম বিপাকে রাজশাহীর কৃষকফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রীপড়াশোনা শেষে কর্মসংস্থান নিশ্চিতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতিসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে : এমপি মিলনআঙুল ট্রিগারে, যে কোনো জায়গায় ছোঁড়া হবে ক্ষেপণাস্ত্র: তেহরানরুয়েট প্রশাসনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণমান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

বিজ্ঞাপনের বকেয়া পরিশোধে তথ্যমন্ত্রীর পরামর্শ চাইল নোয়াব

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ৯:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
বিজ্ঞাপনের বকেয়া পরিশোধে তথ্যমন্ত্রীর পরামর্শ চাইল নোয়াব
বিজ্ঞাপন

এফএনএস : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর নেতৃবৃন্দ করোনা পরিস্থিতি উত্তরণে সংবাদপত্র শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নোয়াব সভাপতি এ কে আজাদ, সহ-সভাপতি এ এস এম শহিদুল্লাহ খান, নির্বাহী সদস্য মাহফুজ আনাম, নঈম নিজাম ও দেওয়ান হানিফ মাহমুদ এবং সদস্য শাহ হোসাইন ইমাম এ বৈঠকে অংশ নেন।

নোয়াব প্রতিনিধিবৃন্দ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন বাবদ বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে তথ্যমন্ত্রীর পরামর্শ চান। মন্ত্রী এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয় ও বিভাগে তাগিদপত্র দেয়া হয়েছে বলে জানান এবং তথ্য মন্ত্রণালয় থেকেও আরেকবার তাগিদ দেয়ার আশ্বাস দেন। দেশব্যাপী সংবাদপত্রের গুণগতমান, সংখ্যা এবং এ শিল্পকে টেকসই রাখার নানাদিক নিয়ে বৈঠকে আলোচনা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন