২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভিক্ষুক সেজে আসামি ধরলো পুলিশ!

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১, ৪:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিচিত্র দুনিয়া খবর
ভিক্ষুক সেজে আসামি ধরলো পুলিশ!
বিজ্ঞাপন

এফএনএস : ভিক্ষুক সেজে মো. আলী হোসেন (৭০) নামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিক গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে থানার এনায়েত বাজার বাটালী রোডের বরফ গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. আলী হোসেন এনায়েত বাজার বাটালী রোডের শাহ্ আব্দুল্লাহ বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত আলী ফজল। পুলিশ জানায়, ২০১১ সালে ১০০ বোতল ফেনসিডিল নিয়ে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয় আলী হোসেন।

ওই মামলায় জামিন নিয়ে বের হলেও আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ ভিক্ষুক সেজে কৌশলে তাকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘গ্রেপ্তার আলী হোসেনকে সংশ্লিষ্ট পরোয়ানামূলে গতকাল শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন