সর্বশেষ সংবাদ

যোগ্য আফগানরা দেশ ছাড়বে, প্রত্যাশা হোয়াইট হাউজের

Paris
Update : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রের বিশেষ ভিসা পাওয়ার যোগ্য আফগান নাগরিকরা তালেবানের আহ্বান উপেক্ষা করে আফগানিস্তান ছাড়বে বলে আশা করছে হোয়াইট হাউজ।মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, প্রশাসন আশা করছে, আসন্ন দিনগুলোতে বিশেষ ভিসা পাওয়ার যোগ্য যেসব আফগান দেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য কাবুল বিমানবন্দরে যেতে চাচ্ছে, তাদের বাধা দেওয়া হবে না। যদিও তালেবান যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে তাদের যাতে সহযোগিতা করা না হয়। মঙ্গলবার তালেবানের একজন মুখপাত্র বলেন, তারা চাচ্ছে যুক্তরাষ্ট্র আফগানদের দেশত্যাগে উৎসাহিত করা বন্ধ করুক এবং অন্য দেশগুলো যেন দক্ষ আফগানদের সেদেশ থেকে বের করে নিয়ে না যায়।

আমেরিকানদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের নীতি বদলান এবং দয়া করে আফগানদের দেশত্যাগে উৎসাহ দেবেন না, তাদের বের করে অন্য কোনো দেশে নিয়ে যাবেন না,” বলেন ওই মুখপাত্র। যুক্তরাষ্ট্রের বিশেষ ভিসা পাওয়ার যোগ্য আফগানদের দেশত্যাগে বাধা দেওয়া হবে না, হোয়াইট হাউজের এমন প্রত্যাশার কথা উল্লেখ করে সাকি বলেন, “যেসব ব্যক্তি আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছেন, যারা বিশেষ অভিবাসন ভিসার জন্য যোগ্য, আমাদের প্রত্যাশা যে তারা কাবুল বিমানবন্দরে পৌঁছাতে সক্ষম হবেন।” আফগানিস্তান থেকে হাজার হাজার লোককে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, যাদের মধ্যে আফগান নাগরিকরাও আছেন যারা সেখানে যুক্তরাষ্ট্রের সরকারকে সহায়তা করেছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris