শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

ঘোড়ার মাংস বিক্রি!

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

এফএনএস : পঞ্চগড়ের বোদায় বাজারে ঘোড়ার মাংস বিক্রি করার অপরাধে দুই ব্যক্তিকে আটক করে কারাগারে পাঠিয়েছে বোদা থানা পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করলেও সকল আইনি প্রক্রিয়া শেষে গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদিকে জব্দকৃত মাংস পরীক্ষার জন্য বোদা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠিয়েছে পুলিশ। আটকরা হলেন- বোদা উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার আবদুল করিমের ছেলে সানাউল্লাহ (৩২) ও আমতলা এলাকার আজিজুল হকের ছেলে হামিদুর রহমান (৩৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় একটি ঘোড়া বাজারে এনে তারা জবাই করে। তখন ১-২ কেজি ঘোড়ার মাংস তারা বিক্রি করলেও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাকি মাংসসহ তাদের দুইজনকে আটক করে। প্রতি কেজি ঘোড়ার মাংস ৫০০ টাকার দরে বিক্রি করছিলেন তারা। থানা পুলিশ জানায়, উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের চৌধুরীর হাটে সন্ধ্যায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির খবর পাই আমরা। এ সময় বিক্রিকালে ৩৫ কেজি ঘোড়ার মাংসসহ বোদা থানা পুলিশ সানাউল্লাহ ও হামিদুর রহমান নামের দুই ব্যক্তিকে ঘোড়ার মাংসসহ আটক করে।

এ সময় তাদের সহযোগী ৩-৪ জন পালিয়ে যায়। ঘোড়ার মাংসের বাজার মূল্য ধরা হয়েছে ১৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় ক্ষতিকর মাংস বিক্রির অপরাধে সানাউল্লাহ ও হামিদুর রহমান এজাহার নামিয় দুইজনসহ অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে গতকাল বুধবার মামলা দায়ের করা হয়েছে। বোদা থানার এসআই লিপন কুমার বসাক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আটক ২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris