সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

‘তালেবানকে আমেরিকা ৮,৫০০ কোটি ডলারের অস্ত্র দিয়ে এসেছে’

Paris
Update : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

এফএনএস : জাতিসংঘে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আফগান তালেবানের কাছে বাগরাম বিমান ঘাঁটি এবং সাড়ে আট হাজার কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সমর্পণ করেছে। রোববার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হ্যালি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে বাইডেন প্রশাসনের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, এটি সম্পূর্ণভাবে তালেবানের কাছে আত্মসমর্পণ। তালেবানের সঙ্গে মার্কিন প্রশাসন কিভাবে আলোচনা করছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কোনো আলোচনা করছে না, তারা সম্পূর্ণভাবে তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন।

তারা বাগরাম বিমানঘাঁটিকে সঁপে দিয়ে এসেছেন যা ছিল ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তারা সাড়ে আট হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে দিয়েছে তালেবানকে। নিকি হ্যালি আরো বলেন, বাইডেন প্রশাসন মার্কিন জনগণকে ফেলে এসেছে। প্রকৃতপক্ষে মার্কিন জনগণকে সরিয়ে নেয়ার আগে তারা সেনাদেরকে সরিয়ে নিয়েছে। এছাড়া, তারা আফগানিস্তানের মিত্রদেরকে ফেলে এসেছেন যারা আমার স্বামীর নিরাপত্তা দিয়েছিল। নিকি হ্যালি বলেন, মার্কিন নাগরিকদের যখন তালেবান পণবন্দী করল তখন সত্যি সেখানে অবিশ্বাস্য এক দৃশ্যের অবতারণা হয়েছিল।


আরোও অন্যান্য খবর
Paris