সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

আমি কাউকে বিশ্বাস করি না : বাইডেন

Paris
Update : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

এফএনএস : তালেবানকে বিশ্বাস করেন কি না প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি কাউকে বিশ্বাস করি না। তিনি বলেন, তালেবান বৈধতা চাইছে। এজন্য তারা নানা ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছে। তবে ওয়াশিংটন দেখবে, তালেবান তাদের প্রতিশ্রুতি রক্ষা করে কি না। রোববার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণের সময় বাইডেন বলেন, যদি তালেবানরা আফগানিস্তানের জনগণের ভরণপোষণের চেষ্টা করে, তাহলে তাদের অর্থনৈতিক সহায়তা, বাণিজ্য এবং বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হবে। তিনি বলেন, আমি কাউকে বিশ্বাস করি না। তালেবানকে একটি মৌলিক সিদ্ধান্ত নিতে হবে।

তালেবানরা কি ঐক্যবদ্ধ হয়ে আফগানিস্তানের জনগণের কল্যাণ সাধনের চেষ্টা করতে যাচ্ছে, যা ১০০ বছর ধরে কোনো দলই করেনি। যদি তারা এটি করে, অর্থনৈতিক সহায়তা, বাণিজ্য এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হবে। তালেবান যেসব প্রতিশ্রতি দিয়েছে তারা তা রক্ষা করে কি না আমরা তা দেখব। তারা অন্য দেশের কাছ থেকে স্বীকৃতি নিতে বৈধতা খুঁজছে। তারা আমাদের পাশাপাশি অন্যান্য দেশকে বলেছে, তারা আমাদের কূটনৈতিক স্থানান্তর করতে চায় না। এখন পর্যন্ত তালেবান মার্কিন বাহিনীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি- যোগ করেন তিনি।

আফগানিস্তান থেকে মানুষকে সরিয়ে নিতে সেখানে প্রায় ছয় হাজার মার্কিন সেনা রয়েছে। ৩১ আগস্টের আগেই আমেরিকান সেনারা আফগানিস্তান থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত ছিল বাইডেন প্রশাসনের। মার্কিন সেনাবাহিনী ১৪ আগস্ট থেকে আফগানিস্তান থেকে প্রায় ২৫ হাজার ১০০ জনকে এবং জুলাইয়ের শেষ থেকে প্রায় ৩০ হাজার জনকে সরিয়ে নিয়েছে। বাইডেন বলেন, আগস্টের সময়সীমার পরে আফগানিস্তানে উচ্ছেদ মিশন বাড়ানোর বিষয়ে তার সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। খবর এনডিটিভির


আরোও অন্যান্য খবর
Paris