সর্বশেষ সংবাদ
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন রাস্তায় ও সিঁড়িতে জুমার নামাজ আদায় নিয়ে ইসলাম যা বলে ফিরলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে

আফগানিস্তান সংকট বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত

Paris
Update : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

এফএনএস : আফগানিস্তানের চলমান সংকট নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে নরেন্দ্র মোদী সরকার। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়ন সম্পর্কে রাজনৈতিক দলের নেতাদের সংক্ষিপ্ত বিবরণ দিতে বলেছেন।

আফগানিস্তানে আটকা পড়া ভারতীয় নাগরিকদের সরিয়ে নিচ্ছে ভারত এবং কাবুল থেকে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া আমরা আশ্বাস দিয়েছি যে হিন্দু এবং শিখদের পাশাপাশি আফগানিস্তানে ভারতের বন্ধুদের যাদের সাহায্যের প্রয়োজন তাদেরকে সাহায্য করব। জয়শঙ্কর এ-সংক্রান্ত এক টুইটে বলেছেন, “আফগানিস্তানের উন্নয়নের জন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশনা দিয়েছেন। মন্ত্রী প্রহ্লাদ যোশী আরও বিস্তারিত জানাবেন”

ইউনিয়ন মন্ত্রী প্রহ্লাদ যোশী টুইট করেছেন যে ২৬ আগস্ট সকাল ১১ টায় এ-সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হবে। কংগ্রেসের রাহুল গান্ধী অবশ্য প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী কেন বিরোধী নেতাদের বলতে পারেননি। জয়শঙ্করের টুইটের জবাবে রাহুল গান্ধী পোস্ট করেছেন, “মোদি কেন কথা বলতে পারছেন না….অথবা আফগানিস্তানে কী হচ্ছে সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। রোববার আফগানিস্তান থেকে একটি সি-১৭ বিমানে ১৬৭ জন মানুষকে ভারতে নিয়ে আসা হয়েছিল যার মধ্যে ১০৭ জন ভারতীয়ের পাশাপাশি দুজন আফগান সিনেটর আনারকলি হনারিয়ার এবং নরেন্দ্র সিং খালসা ছিলেন।

আফগানিস্তান থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং ভিস্তারা পরিচালিত তিনটি ফ্লাইটে ভারতীয়রা এসেছিল। বিমানগুলো তাজিকিস্তানের রাজধানী দুশানবে এবং কাতারের দোহা হয়ে দিল্লিতে অবতরণ করেছিল। প্রধানমন্ত্রী মোদি ১৭ আগস্ট মন্ত্রিসভা কমিটির নিরাপত্তা বিষয়ক এক সভায় সভাপতিত্ব করেন। সভায় তিনি কর্মকর্তাদের আফগানিস্তানে আটকা পড়া ভারতীয়দের নিরাপদে ফিরে আসা নিশ্চিত করতে বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, সরকার ভারতীয়দের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে এর প্রধান চ্যালেঞ্জ হল কাবুল বিমানবন্দরের অবস্থা। গত সপ্তাহে তালেবানরা আফগানিস্তানের রাজধানী দখল করে নেওয়ার পর কাবুল বিমানবন্দরে এবং আশপাশে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris