সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

প্রেম করার চাকরি!

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

এফএনএস : পড়াশোনা শেষ করে চাকরির জন্য অপেক্ষা করছে অর্ক। একদিন সকালে একটি চাকরির বিজ্ঞপ্তি দেখে তার চোখ আটকে যায়। চাকরি প্রার্থীর কোন শিক্ষাগত যোগ্যতা লাগবেনা। শুধু প্রেম করতে হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট লেখা, একজন স্বচ্ছ হৃদয়ের প্রেমিক আবশ্যক, যে হৃদয় দিয়ে ভালবাসতে পারবে। প্রথমে একটু থতমত খেলেও বেতনের অংকটা দেখে সে ইন্টারভিউ দেয়ার সিদ্ধান্ত নেয়। ইন্টারভিউ দিতে গিয়ে অর্ক দেখতে পায়, একজন বয়স্ক লোক একটি হুইল চেয়ারে বসে আছে। ভদ্রলোকের নাম আহসান শরীফ।

কথাবার্তার একপর্যায়ে ভদ্রলোক চাকরি সম্পর্কে বললেন, আপনাকে আমার প্রেমিকার সাথে প্রেম করতে হবে। এই কথা শোনার পর অর্ক কি বলবে ঠিক বুঝে উঠতে পারছেনা। এমনই এক গল্পে নির্মিত হলো একক নাটক ‘বছর কুড়ি পর’। শাহীন স্বাধীনের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন কান্তি ভূষণ তরফদার। ইমরাউল রাফাতের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, নাজিয়া হক অর্ষা, আব্দুল্লাহ রানা প্রমূখ। একক নাটক ‘বছর কুড়ি পর’ প্রচারিত হবে শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে।


আরোও অন্যান্য খবর
Paris