সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা মেসি পেলেন রেহাই, বালোগানের কপালে লাল কার্ড, মাঠে দ্বিমুখী নীতি? রাতে গাছের পাতা ছেঁড়া নিয়ে ইসলাম যা বলে রাকাব নওগাঁ জোনের সাফল্য, মুনাফা ও ঋণ আদায়ে রাজশাহী বিভাগে প্রথম খামেনির দাফন শেষেই পরোক্ষ আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র ব্রেকআপের পর পার্টি করা উচিত : জেনিফার নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে রাজশাহী কলেজ ছাত্রদল গোয়ালকান্দি জমিদার বাড়ি সংস্কার-ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার দাবি দর্শনার্থীদের মহাদেবপুরের মৌসুমী মরিচের হাটে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার

কোভিড-১৯ ভ্যাকসিন নিলেন মার্কিন বিজ্ঞানী অ্যান্থনি ফাউসি

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

এফএনএস : যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি সোমবার জাতীয় স্বাস্থ্য সংস্থায় (এনআইএইচ) সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে তার কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এ সময় সেখানে অন্যান্য সিনিয়র কমকর্তা ও ছয়জন স্বাস্থ্য কর্মীও এ টিকা নেন। খবর এএফপি’র। সবজন শ্রদ্ধাভাজন এ চিকিৎসক বলেন, দেশের জনগণকে উৎসাহিত করতে তিনি সরাসরি টিভি-ক্যামেরার সামনে এ টিকা নিলেন।

এ সময় তিনি বলেন, ‘এ ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতার ব্যাপারে আমার পূর্ণ আস্থা রয়েছে। ফাউসি আরো বলেন, ‘আমি সকলকে উৎসাহিত করতে চাই যাদের টিকা নেয়ার সুযোগ রয়েছে যাতে আমরা এই দেশকে সুরক্ষার চাদরে ঢেকে দিতে পারি। আর এর মধ্যদিয়ে মহামারি করোনাভাইরাসের অবসান ঘটবে।’


আরোও অন্যান্য খবর
Paris