২৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ইসরাইলী পার্লমেন্ট বিলুপ্ত ২৩ মার্চ আগাম নির্বাচন

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ১২:৪৬ অপরাহ্ণ | বিভাগ: বিশ্ব
ইসরাইলী পার্লমেন্ট বিলুপ্ত ২৩ মার্চ আগাম নির্বাচন
বিজ্ঞাপন

এফএনএস : ইসরাইলের ২৩তম পার্লামেন্ট বুধবার স্বাভাবিক ভাবে ভেঙ্গে গেছে। দেশটির বার্ষিক বাজেট অনুমোদনের সময়সীমা অতিক্রম হওয়ার পর এ পার্লামেন্ট বিলুপ্ত হয়। রাষ্ট্র পরিচালিত বেতার কেন্দ্র কন রেডিও’র উদ্ধতি দিয়ে সবাদ সস্থা তাস এ খবর জানায়। পার্লামেন্টের সর্বশেষ পূর্ণাঙ্গ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে স্পিকার ইয়ারিভ লাভিন বলেন, ‘আমরা আবারো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে একটি কঠিন সময় আসছে। ইসরাইলের ২৩তম পার্লামেন্টের দরজা এখন বন্ধ।’

এ অধিবেশনটি রাষ্ট্র পরিচালিত পার্লামেন্টারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। দেশের বর্তমান আইন অনুযায়ী, ২০২১ সালের ২৩ মার্চ ইসরাইলে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। আগাম নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিপরিষদ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহু তার পদে বহাল থাকবেন। উল্লেখ্য, দুই বছরেরও কম সময়ের মধ্যে এটি হবে ইসরাইলের চতুর্থ নির্বাচন। ২০২০ সালের ১৭ মে দেশটির ক্ষমতাসিন এ মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন